ads

শনিবার , ৪ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের নয়া কমিটি গঠন

খবর টি পড়েছেন : ১৫৫
শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের নয়া কমিটি গঠন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার :শেরপুরের প্রথিতযশা ও স্বনামধন্য সাংবাদিকদের পদাঙ্ক অনুসরণ করে তাদের অভিজ্ঞতার সাথে তারুণ্যের মেলবন্ধন যোগ করার প্রত্যয়ে জেলায় কর্মরত তরুণ গণমাধ্যমকর্মীদের প্লাটফর্ম হিসেবে গত বছরের ১৯ ফেব্রুয়ারী যাত্রা শুরু করে ‘শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব’। প্রতিষ্ঠাকালীন কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী আজ সন্ধ্যায় শেরপুর শহরের খরমপুর মোড়ে শেরপুর লাইভের কার্যালয়ে দ্বিতীয় বছরের জন্য ১বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

Shamol Bangla Ads

আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিতে দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি জাহিদুল হক মনিরকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।

ক্লাবের অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি এস এম জুবাইদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুভি বাংলা টেলিভিশনের নকলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সময়’র জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ই-নিউজ৭১ এর জেলা প্রতিনিধি জিয়াউল হক জুয়েল, কার্যনির্বাহী সদস্য সোহেল রানা ও ইমরান হাসান রাব্বী।

Shamol Bangla Ads

সভায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নতুন ভর্তি ফরম আগামী ১৫ মে’র মধ্যে ১০০টাকার বিনিময়ে সংগ্রহ করে আগ্রহীদের আবেদন আহবান করা হয়েছে। যেকোন গণমাধ্যমে শেরপুরে কর্মরত আগ্রহী তরুণ গণমাধ্যমকর্মীরা গত ৩মাসে নিজ নামে প্রকাশিত সংবাদের প্রিন্ট অনুলিপি, কর্মক্ষেত্রের হালনাগাদ পরিচয়পত্র ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সদস্যপদে আবেদন করতে পারবেন। আগামী ১৫দিনে মধ্যে পুরোনো সদস্যদের সকল বকেয়া পরিশোধ করে ফরম পূরণ করে নবায়ন করতেও আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য সদস্য বাছাই কমিটির পরামর্শ ও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নতুন সদস্য গ্রহণের পর সাধারণ সদস্য তালিকা প্রকাশ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শ্যামল বন্ধু পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কৃষক ইদ্রিস হত্যা মামলার প্রধান আসামী ইউপি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads