ads

সোমবার , ১৫ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬১
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলা পঞ্জিকা অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপনের দাবি তুললেন আ’লীগ নেতা চন্দন

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তিনি বাংলা নববর্ষ উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন জানান। একই সভায় বাংলা পঞ্জিকা অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপনের দাবি তুলেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর ্উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রওশন, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোবারক হোসেন, শহর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। ওইসময় জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি বাংলা পঞ্জিকা অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপনের দাবি তুলে বলেন, সম্রাট আকবরের সময়কাল থেকে বাংলা পঞ্জিকা অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপিত হয়ে আসলেও এরশাদ সরকারের আমলে একটি সংশোধনীর মাধ্যমে তা বাতিল করে ইংরেজি পঞ্জিকা অনুযায়ী পালনের রীতি চালু করা হয়। ফলে ওই সংশোধনীর পর থেকে বাংলাদেশে একদিন আগেই পহেলা বৈশাখ উদযাপিত হয়ে আসছে। সরকারি প্রতিষ্ঠান ছাড়া কোন কোন ক্ষেত্রে তার ব্যতিক্রমও ঘটছে। তাই তিনি বিষয়টি সংসদে উত্থাপনের জন্য হুইপ আতিউর রহমান আতিকের দৃষ্টি আকর্ষণ করেন। তার ওই বক্তব্য জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হিরু সমর্থন করলেও নিরুত্তর ছিলেন হুইপ আতিক।
তবে বিষয়টি স্বীকার করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, বাংলা পঞ্জিকা অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপনের জন্য উত্থাপিত প্রস্তাবটি জেলা আইন-শৃঙ্খলা কমিটির রেজ্যুলেশনে আসবে। তবে ওই প্রস্তাবটি কিভাবে উচ্চ পর্যায়ে পাঠানো যায়, সে সম্পর্কে আরও জেনেশুনে সিদ্ধান্ত নেবেন জেলা ম্যাজিস্ট্রেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বনানী অগ্নিকাণ্ডের সেই স্পাইডারম্যান জসিম শেরপুরে সংবর্ধিত পরবর্তী সংবাদ শেরপুরে এমএ পাবলিক স্কুলে বর্ষবরণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads