ads

সোমবার , ৮ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইয়াবা ও হেরোইনসহ ৪ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮২
শেরপুরে ইয়াবা ও হেরোইনসহ ৪ যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ৩ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ যুবককে গ্রেফতার করেছে। ৭ এপ্রিল রবিবার রাতে ডিবি পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এরা হচ্ছে ঝিনাইগাতী উপজেলার সুরিহারা গ্রামের মোফাজ্জল হোসেন চাঁনের ছেলে রফিকুল ইসলাম ওরফে ছানা (৪০), শ্রীবরদী উপজেলার নয়াপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩০) এবং সদর উপজেলার পাকুরিয়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে ফিরোজ রানা (৪০) ও মধ্যশেরী এলাকার সৈয়দ আব্দুল্লাহ হেল হাদীর ছেলে সৈয়দ আব্দুল্লাহ নোমান (৩১)। সোমবার দুপুরে তাদেরকে আদালতে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবত অনেক যুবক মাদক সেবন ও ব্যবসা করে আসছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা শেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালান। ওই সময় পুলিশ গ্রেফতারকৃত রফিকুল ইসলামের নিকট থেকে ২০টি ইয়াবা বড়ি, মুসলিম উদ্দিনের নিকট থেকে ৪০ টি ইয়াবা বড়ি এবং ফিরোজ রানার নিকট থেকে ৭৫ টি ইয়াবা বড়ি ও আব্দুল্লাহ হেল নোমানের নিকট থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরে কৃষক প্রশিক্ষণ পরবর্তী সংবাদ ঢাকাস্থ শেরপুর সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads