ads

বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সবগুলো অপারেটরের ফোর-জি গতি কম : বিটিআরসির জরিপ

খবর টি পড়েছেন : ১৬৪
সবগুলো অপারেটরের ফোর-জি গতি কম : বিটিআরসির জরিপ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের কোনো মোবাইল ফোন অপারেটরই চতুর্থ প্রজন্মের (ফোরজি) ইন্টারনেট সেবায় নির্ধারিত মাত্রার গতি দিতে পারছে না। চারটি বিভাগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার বিটিআরসি এই জরিপের ফলাফল প্রকাশ করে। রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে এই জরিপ পরিচালনা করা হয়। এর আগে ঢাকায়ও বিটিআরসি একই জরিপ করে, সেখানেও ফোরজিতে নির্ধারিত হারে গতি পাওয়া যায়নি। অবশ্য অপারেটরগুলো বলছে, বর্তমান অবকাঠামোতে এর চেয়ে বেশি গতি দেওয়া কঠিন।
বিটিআরসি গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এ জরিপ চালায়। জরিপে ৭০০ থেকে ২ হাজার নমুনা ব্যবহার করে তারা। জরিপে বলা হয়, কোনো বিভাগে কোনো অপারেটরের গতিই ৭ এমবিপিএস বা তার বেশি নয়।
জরিপ অনুযায়ী, এ চার বিভাগে গ্রামীণফোনের ফোরজি সেবার ডাউনলোড গতি সর্বনিম্ন খুলনায়, ৪ দশমিক ৬৩ এমবিপিএস। বেশি রংপুরে, ৬ দশমিক ৮৮ এমবিপিএস। রাজশাহী বিভাগে গ্রামীণফোনের ফোরজির গতি ৬ দশমিক ৬৯ ও বরিশালে ৫ দশমিক ১ এমবিপিএস। কল সংযোগের ক্ষেত্রে গ্রামীণফোনে নির্ধারিত ৭ সেকেন্ডের বেশি সময় লাগে খুলনা ও বরিশালে।
রবির ক্ষেত্রে সবচেয়ে কম গতি ৪ দশমিক ৮৯ এমবিপিএস, যা মিলেছে বরিশালে। সর্বোচ্চ ৬ দশমিক ৭৫ মিলেছে রাজশাহীতে। খুলনায় রবির গতি ৫ দশমিক ২৯ এমবিপিএস ও রংপুরে ৬ দশমিক ৫১ এমবিপিএস। খুলনায় রবির থ্রিজির গতি নির্ধারিত মাত্রার চেয়ে কম। বরিশালে তাদের কল সংযোগের গড় সময় নির্ধারিত মাত্রার চেয়ে বশি। অন্য সব ক্ষেত্রে রবির সেবার মান ঠিক আছে। বাংলালিংকের ক্ষেত্রে ফোরজির সর্বনিম্ন গতি বরিশালে, ৩ দশমিক ৫৬ এমবিপিএস। খুলনায় ৪ দশমিক ৯৬, রাজশাহীতে ৫ দশমিক ১০ ও রংপুরে ৪ দশমিক ৬৮ এমবিপিএস। বাংলালিংকের ক্ষেত্রে কল সংযোগের গতি খুলনা ও বরিশালে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। টেলিটক এখনো ফোরজি চালু করেনি। থ্রিজিতে ডাউনলোডের গতি আরও কম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোশাল মিডিয়া কি আত্মপ্রেম উসকে দিচ্ছে? পরবর্তী সংবাদ বিশ্বের প্রথম ৫জি ফোন গ্যালাক্সি এস ১০ দক্ষিণ…

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads