ads

বুধবার , ২৭ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রেড ক্রিসেন্টের নির্বাচনে ৭ কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

খবর টি পড়েছেন : ৬০৭
শেরপুরে রেড ক্রিসেন্টের নির্বাচনে ৭ কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, সম্পাদক হাবিব

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকসহ ৭ কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর পদাধিকারবলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ২৭ মার্চ বুধবার বিকেলে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা শেষে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক পদে জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য পদে সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির আহমেদ খোকন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাছান ও বিদায়ী এডহক কমিটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন তরফদার সুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন সমন্বয়কারী প্রভাষক সানোয়ার হোসেন মিনালের পরিচালনায় ওই নির্বাচনে কমিটির ৭ কর্মকর্তা পদে একাধিক কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় যাচাই-বাছায়ান্তে তাদের ২০১৯-২১ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের সভাপতিত্বে সাধারণ সভায় প্রবীণ সংগঠক-রাজনীতিক মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাছান, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহান বিদ্যুৎ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের ও সদস্য ছানোয়ার হোসেন। জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলীর সঞ্চালনায় বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন তরফদার সুজন। আজীবন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ছানুয়ার হোসেন ছানু, শামছুন্নাহার কামাল, এডভোকেট রফিকুল ইসলাম আধার, হাবিবুর রহমান হাবিব, সাব্বির আহমেদ খোকন, কাজী মতিউর রহমান মতি, আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, নাজমুল ইসলাম সম্রাট, লিয়াকত আলী খান, যুব রেড ক্রিসেন্ট প্রধান ইউসুফ আলী রবিন প্রমুখ। সভায় আজীবন ও সাধারণ সদস্যগণসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীর তাতিহাটি ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা পরবর্তী সংবাদ শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুলকে সংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads