ads

বুধবার , ২৭ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এশিয়া কাপ জয়ী নারী ক্রিকেটার জ্যোতি পেলো এক লাখ টাকা

খবর টি পড়েছেন : ২০৭
শেরপুরে এশিয়া কাপ জয়ী নারী ক্রিকেটার জ্যোতি পেলো এক লাখ টাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ এশিয়া কাপ জয়ী জাতীয় প্রমিলা ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান শেরপুরের কৃতি সন্তান নিগার জ্যোতিকে এক লক্ষ টাকা পুরষ্কার প্রদান করা হয়েছে। ২৭ মার্চ বুধবার দুপুরে শহরের চকবাজার জেলা আ’লীঘ কার্যালয়ে নারী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতির হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক। ওইসময় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং স্থানীয় আ’লীগ নেতা-কর্মী ও জ্যোতির আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
এশিয়া কাপ জয়ী বাংলাদেশ জাতীয় প্রমিলা ক্রিকেট দলের সদস্য নিগার সুলতানা জ্যোতিকে গত বছর ১৩ জুন শেরপুরে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আতিক এমপি নিগার সুলতানা জ্যোতিকে তার অনবদ্য কীর্তির জন্য এক লক্ষ টাকা পুরষ্কার প্রদানের ঘোষণা দেন। সেই প্রতিশ্রুত অর্থ বুধবার জ্যোতির হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে হুইপ আতিক এমপি তার কথা রাখলেন।
শেরপুর শহরের ১নংওয়ার্ডের রাজবল্লভপুর মহল্লার সিরাজুল হক ও সালমা হক দম্পতির মেয়ে নিগার সুলতানা জ্যোতি। ২০১৮ সালের ১০ জুন মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন এই উইকেট রক্ষক-ব্যাটসম্যান। ফাইনাল খেলায় পরাশক্তি ভারতের বিপক্ষে জ্যোতি ২৪ বলে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করেছিলেন। তার এই দ্রুতগতির রানই জয়ের ভীত গড়ে দেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ৪০ তম বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মিভূত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads