ads

বুধবার , ২৭ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

খবর টি পড়েছেন : ১৯৮
ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসীর হামলা ফেসবুকে সরাসরি প্রচার করায় এবং তা পরে ইউটিউবে ছড়িয়ে পড়ায় এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের একটি মুসলিম সংগঠন।
ফ্রান্সের মুসলিম সংগঠন ফ্রেন্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম) এই মামলা দায়ের করেছে। মামলার বিষয়ে সমর্থন দিয়েছে নিউজিল্যান্ড মুসলিমদের একটি গ্রুপ। খবর বিবিসির
গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন এক অস্ট্রেলিয়ান উগ্র বর্ণবাদী শ্বেতাঙ্গ। গুলি করার সময় হেলমেটে লাগানো ক্যামেরার মাধ্যমে তা সরাসরি ফেসবুকে প্রচার করেন ওই সস্ত্রাসী। পরে সেই ভিডিও ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ভিডিওটি মুছে ফেলার উদ্যোগ নিয়েছিল ফেসবুক।
মামলার বিষয়ে ফেসবুক বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে ইউটিউবের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মামলার এজাহারে ফেসবুক ও ইউটিউবের ফ্রান্স শাখার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কনটেন্ট প্রচারের অভিযোগ আনা হয়েছে। এই ভিডিও মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলেও অভিযোগে বলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল পরবর্তী সংবাদ লাইভ স্ট্রিমিংয়ে নিয়ন্ত্রণ আনছে ফেসবুক

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads