ads

বৃহস্পতিবার , ২১ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে বিএসএফ’র হাতে যুবক গুলিবিদ্ধ

খবর টি পড়েছেন : ২৫০
শ্রীবরদী সীমান্তে বিএসএফ’র হাতে যুবক গুলিবিদ্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে বিশ্বাস সাংমা (৩৫) নামে এক আদিবাসী যুবক আহত হয়েছে। ২১ মার্চ বৃহস্পতিবার ভোরে উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা পাহাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। আহত বিশ্বাস ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার অধিবাসী হলেও তিনি শ্রীবরদীর হারিয়াকোনা গ্রামে শ্বশুরবাড়িতে থাকে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সীমান্ত পিলার ১০৫১ এলাকায় একদল চোরাকারবারী সীমান্তের কাঁটাতার ছিঁড়ে কয়েকটি গরু পাচার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। ওই ঘটনায় বিজিবি ও বিএসএফ দু’পক্ষই চোরাকারবারীদের ধরতে অভিযান চালাচ্ছিল। স্থানীয় সূত্রমতে, গারো যুবক বিশ্বাস চোরাকারবারীদের গরু আনা-নেয়া করতো। বৃহস্পতিবার ভোরে সে সীমান্ত পিলার ১০৯৩ এর কাছাকাছি গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। ওইসময় তার হাতে ও পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ পাঠায়।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) কর্ণঝোড়া ক্যাম্পের সুবেদার নূরল আমিন বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তাদের মতে, আহত যুবক চোরাকারবারিদের রাখাল ও তার সঙ্গে চোরাকারবারিদের সম্পৃক্ততা ছিল। ভোরে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে বিএসএফ তার ওপর গুলি চালায়। পরে আহত অবস্থায় আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করলেও চিকিৎসার জন্য কোথায় নিয়ে গেছে, তা জানা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক… পরবর্তী সংবাদ শ্রীবরদীর পুলিশ স্বামীর বিরুদ্ধে যৌতুক-নির্যাতনের মামলায় উল্টো বাদীর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads