ads

বৃহস্পতিবার , ২১ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ২২৩
নকলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় মেহেদীডাঙ্গা খেলাঘর আসরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। ২০ মার্চ বুধবার রাতে নকলা মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রণয় সাহা।
মেহেদীডাঙ্গা খেলাঘর আসরের সভাপতি আজহারুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, নকলা উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, খেলাঘর শেরপুর জেলার সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও সাধারন সম্পাদক নন্দ সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফারিয়া তুজ জহুরা ও লামিয়া তাসনোভা ঈদিতার পরিচালনায় ও ফরিদুল আলমের নির্দেশনায় এবং ছামিউল হক মুক্তার সঞ্চালনায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় গান ও নৃত্য এবং পল্লী কবি জসীম উদ্দীনের অমর কাব্য নকশী কাাঁথার মাঠ অবলম্বনে গীতি-নৃত্য-নাট্য উপস্থাপন করা হয়। এতে মেহেদীডাঙ্গা খেলাঘর আসরের শিশু কিশোর সদস্যদের মধ্যে ফারিয়া, ঈদিতা, সাথী, ঝিলিক, লাবিবা, সিফা, তৃষা, আন্তিলা, রোদসী, প্রতিভা, প্রিয়ন্তি, তনু, শুভ, হাসান, মোশরফিরাত তাসনিম নুঝাত, মোশাররাত তাসনিম রাইতা, কাকন,রিতি, রিতু, মুনাজ্জাহ, সিয়াম, রিয়াদ, অয়ন, তাসিন, নুন, ঐশী, ছোঁয়া, তৃষিতা, আশ্রাব, সৌমিত্র, আলভি, তায়েবা, তুলি, তোয়া, সাদিয়া, আদিব, দীপ্ত, নদী, অন্বেষা, প্রভা, রুদ্র, সিনথি, নির্জন, ধ্রুব, জেলেখা, গাফফারী, সজিব, নাহিদ, নাফিন, সাদাফ, রিয়া ও নীলাসহ বিশেষ অভিনয়ে মেহেদীডাঙ্গা খেলাঘর আসরের সাধারন সম্পাদক মীর মোতালেব হোসেন শিপন প্রমুখ অংশ গ্রহণ করে।
ওইসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী, বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রেমী হাজারো দর্শক শ্রুতা উপস্থিত থেকে শিশু কিশোর অংশ গ্রহনকারীদের উৎসাহ প্রদানের মাধ্যমে ওই অনুষ্ঠান উপভোগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীর পুলিশ স্বামীর বিরুদ্ধে যৌতুক-নির্যাতনের মামলায় উল্টো বাদীর… পরবর্তী সংবাদ শেরপুরে নিবির হজ্ব কাফেলার ওমরাহ হজ্ব যাত্রীদের মাঝে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads