ads

সোমবার , ১৮ মার্চ ২০১৯ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইন অমান্য করে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০১৯ ৯:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আইন অমান্য করে ও বিপদজনকভাবে বিভিন্ন দোকানে ফায়ার লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের মাধ্যমে যত্রতত্র এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ৩ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৮ মার্চ সোমবার শহরের থানা মোড় ও নবীনগর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওনের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) এবিএম এহছানুল মামুনের তত্ত্বাবধানে শহরের থানামোড় ও নবীনগর এলাকায় ফায়ার লাইসেন্স না থাকা, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে আইন অমান্য করে ও বিপদজনকভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং ওইসময় ২ টি দোকানে ৩ হাজা ২শ টাকা আর্থিক দ- প্রদান করা হয় এবং ৩টি দোকানকে সতর্ক করে দেওয়া হয়। অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়সহ জেলা পুলিশ, জেলা ফায়ার সার্ভিসসহ প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন বলেন, দাহ্য পদার্থ বিক্রির সুনির্দিষ্ট বিধিমালা আছে। যত্রযত্র বিক্রির কোনো সুযোগ নেই। আমরা শহরের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীদের প্রাথমিকভাবে জরিমানা ও সতর্ক করেছি। এছাড়া যাদের ফায়ার লাইসেন্স আছে ও ফায়ার ইস্টেংগুইশার আছে তাদের ব্যবহার করতে শেখাচ্ছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!