ads

সোমবার , ১৮ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শিশুদের নিয়ে সাংস্কৃৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৪৫
নকলায় শিশুদের নিয়ে সাংস্কৃৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নকলা উপজেলায় শিশুদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার দিনব্যাপী শিশু সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, ক্যুইজ ও রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়৷
সন্ধ্যায় উপজেলা মুক্তমঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের৷ ওই সময় উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তি মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, বিএডিসি হিমাগারের উপ-পরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, উপজেলা ডিবেটিং সোসাইটির সভাপতি আলমগীর আজাদ ও সাধারন সম্পাদক মজিবর রহমান, পুলিশ পরিদর্শক (টিআই) শাহাব উদ্দিন, বাংলাদেশ পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল ও যুগ্ম আহ্বায়ক এফএম কামরুল আলম রঞ্জুসহ বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ স্থানীয় শতশত দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নকলা উপজেলা শিল্পকলা একাডেমি ও নকলা উপজেলা খেলা ঘরের শিশু শিল্পীরা নাচে গানে মাতিয়ে তুলে পুরো এলাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণে জটিলতা… পরবর্তী সংবাদ শেরপুরে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads