ads

বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ১৬৮
শেরপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ৩ বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের দুই সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে শেরপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। ১৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে পৌর নিউমার্কেটের একটি হোটেলে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে হেযবুত তওহীদ, শেরপুর জেলা শাখা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. শফিউল আলম সম্রাট।
লিখিত বক্তব্যে শফিউল আলম সম্রাট বলেন, ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে তাঁদের একজন এমামের বাড়িতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এক শ্রেণির ধর্মান্ধরা হেযবুত তওহীদের সদস্যদের ওপর বর্বরতম হামলার ঘটনা ঘটায়। ওইদিন সন্ত্রাসীরা প্রকাশ্যে সংগঠনের সদস্য সোলায়মান খোকন ও ইব্রাহিম রুবেলকে নৃশংসভাবে হত্যা করে। একইসঙ্গে বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ করে ধ্বংসযজ্ঞ চালায়। এমন সন্ত্রাসী ঘটনার তিন বছর পরও এর সঙ্গে জড়িতদের কোন বিচার হয়নি। উল্টো পুলিশের পক্ষ থেকে দায়ের করা একটি মামলায় তাঁদের সংগঠনের সদস্যদের আসামি করা হয়েছে। সংবাদ সম্মেলনে হেযবুত নেতা শফিউল আলম এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও জড়িতদের বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান।
সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল কবীর, অর্থ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক পিয়ালী আক্তার, সদর উপজেলা কমিটির মহিলা সম্পাদক কুয়াশা কবীরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধুর ম্যুরাল পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সততা স্টোর উদ্বোধন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads