নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের বেতনভাতা ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ১৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের সামনে প্রধান সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি মাসুদ কবিরের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। এতে শিক্ষকদের পক্ষে দাবী তোলে ধরে বক্তব্য রাখেন- সভাপতি মাসুদ কবির, সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ, শিক্ষক নেতা আবুল কালাম আজাদ, ফিরোজ আল মামুন, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম ও নাজমুল ইসলাম প্রমুখ।
ওইসময় আসন্ন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতিকের প্রার্থী হাজী মোশারফ হোসেন ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোকছেদুর রহমান লেবু শিক্ষকদের মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।
























