ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মলেন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি নির্বাচনে ভোটাররা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সে দিকে খেয়াল রাখতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা শুক্কুর মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান সোহেল প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন প্রিজাইডিং অফিসার, ৩৬৭জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৪৩জন পোলিং অফিসার অংশ গ্রহণ করেন।
























