ads

রবিবার , ১০ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব

খবর টি পড়েছেন : ১৬৩
নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপে যে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন মনে করে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে প্রথম ধাপে উপজেলা নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে সচিব এসব কথা বলেন।
সচিব বলেন, আমাদের কাছে যে তথ্য এসেছে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭৮টি উপজেলার মধ্যে ৫ হাজার ৮৪৭টি কেন্দ্রের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে ২৮টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। এগুলোতে পরবর্তীতে ভোটগ্রহণ করা হবে। এ ছাড়া অন্যান্য কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ভোটারদের উপস্থিতির হার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উপস্থিতির হার এখনো জানা যায়নি। ভোট গণনা শুরু হয়েছে। এটা শেষ হলে পরবর্তীতে জানা যাবে কত শতাংশ ভোট পড়েছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন,‘স্বাভাবিকভাবে যখন খুব বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণকারী হয় এবং সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, তখন স্বাভাবিকভাবেই ভোটারদের উপস্থিতি বাড়ে। অনিয়মের কারণে কয়েকজন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ইসি সূত্র জানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন সুলতান… পরবর্তী সংবাদ বহুল প্রত্যাশিত ডাকসু ভোট শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads