ads

শনিবার , ৯ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনছেন জাকারবার্গ

খবর টি পড়েছেন : ১৮৬
ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনছেন জাকারবার্গ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বে বহুল ব্যবহিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কিন্তু বেশ কিছু দিন ধরে নানা অভিযোগ আসছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সবচেয়ে গুরুতর অভিযোগ যেটা, সেটা হলো ফেসবুক তার গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে পারছে না।
তাই, ব্যক্তিগত গোপনীয়তার জায়গা থেকেই ‘ফেস রিগকনিশান’ বা স্বয়ংক্রিয়ভাবেই চেহারা চিনে ফেলার প্রযুক্তি আনে ফেসবুক। তবে এ নিয়ে সমালোচনার মুখে পড়েন জাকারবার্গ। ব্যক্তির মুখ চিনে ফেলার বিষয়টিকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বলেন ক্যাম্পেইনার বা প্রচারণাকারীরা।
সব মিলিয়ে বেশ চাপে পড়ে ফেসবুক। আর সে জন্য এবার নড়েচড়ে বসেছেন মার্ক জাকারবার্গ। সম্প্রতি নিজের একটি ব্লগ পোস্টে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তিনি। এ নিয়ে পরিকল্পনাও করেছেন।
পরিকল্পনা অনুযায়ী ফেসবুকে আলাপচারিতাকে আরো বেশি ইনক্রিপশান বা গোপনীয়তার নীতিতে আনতে চাচ্ছেন জাকারবার্গ। তিনি জানান, দুইজন ব্যক্তি যখন ফেসবুকে বার্তা আদান-প্রদান করবেন তখন সেগুলো ভবিষ্যতে এনক্রিপটেড থাকবে।
এদিকে ফেসবুকের অর্থ আয়ের বড় মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন। এবার এদিকটাতেও নাকি নজর দিচ্ছেন জাকারবার্গ। এ বিষয়ে লন্ডনের কিংস কলেজের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড পাওয়ার বিভাগের ড. মার্টিন মুর বলেছেন, চীনে ‘উইচ্যাট’ নামে যোগাযোগের যে অ্যাপটি রয়েছে, সেটির ব্যবহার করতে হলে নির্ধারিত পরিমাণ অর্থ খরচ করতে হয়। ফলে ‘উইচ্যাট’ তার গ্রাহকদের কাছ থেকে আয় করে। আর জাকারবার্গ বিষয়টি নিয়ে পরিকল্পনা করছেন।
এখন ফেসবুক যদি ‘উইচ্যাট’-এর মত সিদ্ধান্ত নেয়, তাহলে ফেসবুকেও অ্যাকাউন্ট খুলতে টাকা লাগবে। সে ক্ষেত্রে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসেজিংয়ে এক হচ্ছে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম পরবর্তী সংবাদ ইন্টারনেটে ‘এক দেশ এক রেট’ চাইলেন মোস্তাফা জব্বার

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads