ads

বৃহস্পতিবার , ৭ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিএসএ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরষ্কার বিতরণী

খবর টি পড়েছেন : ১৬৩
শেরপুরে ডিএসএ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরষ্কার বিতরণী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ডিএসএ ব্যাডমিন্টন প্রতিযোগিতার দ্বৈতে নতুন চ্যাম্পিয়ন হয়েছে মোস্তাক-অন্তর জুটি। ৬ মার্চ রাতে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত পুরুষ দ্বৈত ফাইনাল খেলায় মোস্তাক-অন্তর জুটি গতবারের চ্যাম্পিয়ন পাপ্পু-শরাফত জুটিকে ২১-১৯ ও ২১-১৫ পয়েন্টে পরাজিত করে। এর আগে মেয়েদের এককের ফইনালে ঐশী ২১-৪ ও ২১-৮ পয়েন্টে রুনা আক্তারের বিপক্ষে জয়লাভ করে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ব্যাডমিন্টন উপ-পরিষদের আয়োজনে এবারের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে ২৪টি জুটি এবং মেয়েদের এককে ৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিতদের হাতে পুরষ্কারের ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। চ্যাম্পিয়ন ও রানারআপকে ট্রফি ছাড়াও যথাক্রমে নগদ ৫ হাজার টাকা এবং তিন হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীর হাসান শাহরিয়া স্কুলের বনভোজনের বাস ফুলপুরে নিয়ন্ত্রণ… পরবর্তী সংবাদ অবশেষে শর্ত দিয়েই আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি!

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads