ads

সোমবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইয়াবা-গাজাসহ গ্রেফতার ৩

খবর টি পড়েছেন : ১৩৩
নালিতাবাড়ীতে ইয়াবা-গাজাসহ গ্রেফতার ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে গাজা-ইয়াবাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরা হচ্ছে উপজেলার দেবীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শান্ত ইসলাম (১৯) ও একই এলাকার শশি মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২৫) এবং রাজা মিয়া ওরফে রাজা মল্লিক রাজু (২৬)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কদমতলী বাজার এলাকা থেকে ৭৫ পিস ইয়াবাসহ শান্ত ইসলাম ও আজিজুল ইসলামকে এবং ৫০ গ্রাম গাজাসহ শহরের নালিতাবাড়ী শহীদ মিনার এলাকা থেকে মাদক ব্যবসায়ী রাজা মিয়া ওরফে রাজা মল্লিক রাজুকে (২৬) গ্রেফতার করে। পুলিশ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেল-হাজতে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। কয়েকদিন আগে মাদকসহ আরও ৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সাপের ছোবলে কৃষকের মৃত্যু পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন আ’লীগ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads