ads

শুক্রবার , ২২ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

খবর টি পড়েছেন : ২৫৮
শেরপুরে সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে শেরপুরের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কাজে লাগিয়ে স্বাবলম্বীকরণসহ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানোর জন্য জেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার মেজবাউল আলম ভুইয়া।
শেরপুরের আইটি প্রতিষ্ঠান ডিজিসাইন আইটি ও আরটি কম্পিউটারের সহযোগিতায় ওই প্রশিক্ষণ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বাঁশ-কাগজের শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা পরবর্তী সংবাদ সাংবাদিক মনিরের স্ত্রী গুরুতর অসুস্থ ॥ দোয়া কামনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads