ads

শনিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নদীর বুকে ফসলি মাঠ ॥ লাভবান কৃষক

খবর টি পড়েছেন : ১৭৩
নালিতাবাড়ীতে নদীর বুকে ফসলি মাঠ ॥ লাভবান কৃষক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ চলতি শুষ্ক মৌসুমে শেরপুর সীমান্তের চেল্লাখালী নদীর বুকে গড়ে উঠেছে ফসলি মাঠ। সেই মাঠে বোরো আবাদ করে লাভবান হচ্ছেন এলাকার কৃষকরা।
ভারত থেকে নেমে আসা খরস্রোতা ওই পাহাড়ি নদী চেল্লাখালী নালিতাবাড়ী সীমান্ত হয়ে পোড়াগাঁও, নন্নী, বাঘবেড় ও কলসপাড় ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকায় বয়ে চলেছে। এর আধা কিলোমিটার দুরেই ভারত সীমান্ত। সেচ সুবিধাসহ নানা কারণেই এ নদী এলাকার কৃষকদের আশির্বাদ হিসেবে কাজে আসে। প্রতি বছর এ নদীতেই বর্ষাকালে প্রবল বেগে প্রবাহিত হয় পাহাড়ী ঢল। এতে ফসলাদি, গবাদি পশু ও বাড়ি-ঘরের ক্ষতিসাধন হয়ে থাকলেও শীতকালে শুষ্ক মৌসুমে এ নদীর বুকেই জেগে ওঠে প্রায় ১০/১২ একরের বিস্তীর্ণ চর। যেখানে সামান্য পরিশ্রমেই গড়ে তোলা সম্ভব হয় ফসলি মাঠ। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরং বেড়েছে চর ও আবাদের পরিমাণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চলতি শুষ্ক মৌসুমে ওই নদীর পানি শুকিয়ে গেছে। তারপরও যেটুকুু পানির প্রবাহ আছে, সেটুকুকেই পুঁজি করেই ওই নদীর বুকে চাষাবাদ করেছে তীরবর্তী গ্রাম ও এলাকার কৃষকরা। এ নদীর পানি দিয়ে ও সাবমার্সেবল পাম্পের সাহায্যে পুরোদমে এলাকার কৃষকেরা বোরো ধান রোপনের কাজ করছেন জেগে ওঠা মাঠে। যেন নদীর বুক ও ধানের ক্ষেতের মধ্যে কোন পার্থক্য নেই। নদীর বুকে জেগে ওঠা চরে আন্ধারুপাড়া, আমবাগানসহ বেশ কয়েকটি এলাকার কৃষকরা বোরো ধানের আবাদ করেছেন। দূর থেকে দেখা যায় নদীর বুকে জেগে ওঠা চরে সবুজের সমারোহ। যেখানেই পানি, সেখানেই আবাদের হাতছানি। সীমান্ত জনপদের কৃষকরা পাহাড়ী ওই নদীতে বিদ্যুতচালিত মর্টারের সাহায্যে (সেচযন্ত্র) বোরো ক্ষেতে সেচ দিচ্ছে। চেষ্টা চালিয়ে যাচ্ছে একখ- জমিও যেন অনাবাদি না থাকে। এরই মধ্যে অনেক জমির রোপিত ধানের চারা সবুজ হতে শুরু করেছে। স্থানীয় কৃষক হাসেম আলী জানান, ওই নদীর চরের ধানক্ষেতে পলিমাটি পড়ার কারণে তেমন সার বিষ প্রয়োগ করতে হয় না। ফলনও বেশ ভাল হয়। কৃষক আব্দুল মালেক বলেন, ওই জেগে ওঠা চরে স্বল্প ব্যয়ে ও স্বল্প পরিশ্রমে বোরো আবাদ করে লাভের সম্ভাবনাই বেশি। স্থানীয় পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া জানান, স্বল্প পরিমাণে আবাদ হলেও ওই নদী থেকে উৎপাদিত ধান এলাকার দরিদ্র কৃষকদের পরিবারের জন্য সহায়ক হয়ে থাকে। একই কথা জানিয়ে বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, খননকাজ না করায় দিন দিন নদীটি নাব্যতা হারাচ্ছে। বৃষ্টি না থাকায় এ মৌসুমে নদীর বুক একেবারেই চরের মতো জেগে ওঠে। আর সেখানে আবাদ করে এলাকার কিছু দরিদ্র কৃষক লাভবান হচ্ছেন। এতে অবশ্য স্থানীয় কোন ঝামেলা হচ্ছে না।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল বলেন, চলতি মৌসুমে গত বছরের তুলনায় বৃষ্টিপাত হয়নি বললেই চলে। শুষ্ক মৌসুমে এমনিতেই পানি শুকিয়ে যায়। তার ওপর বৃষ্টিপাত না হওয়ায় চেল্লাখালী নদী অনেকাংশেই জেগে ওঠেছে। নদীর জেগে ওঠা ওইসব অংশে স্থানীয় কৃষকদের একটি অংশ বোরো আবাদ করে লাভের স্বপ্ন দেখছেন। তবে নদীর খননকাজ হলে চরের মতো জেগে ওঠার সম্ভাবনা থাকবে না। বরং নাব্যতা ফিরে পেলে এলাকার আপামর কৃষকরা অধিক লাভবান হবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অনুর্ধ্ব-১৬ স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা উদ্বোধন পরবর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে শেরপুর জেলা পুলিশ চ্যাম্পিয়ন

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads