ads

বৃহস্পতিবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘২০২৩ এর মধ্যে দেশে চালু হবে ফাইভ-জি’

খবর টি পড়েছেন : ১৭২
‘২০২৩ এর মধ্যে দেশে চালু হবে ফাইভ-জি’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ২০২৩ সালের মধ্যেই দেশে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা-ফাইভ জি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির বৈশ্বিক গন্তব্য হিসেবে তুলে ধরতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী।
তিনি দাবি করেন, প্রান্তিক জনগোষ্ঠী যাতে সহজে প্রযুক্তিপণ্য পায় সেজন্য এ খাতে শুল্ক ছাড়সহ নানা আর্থিক সুবিধা দিচ্ছে সরকার।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, আবিষ্কারের ৩২৪ বছর পর আমরা মুদ্রণ যন্ত্র ব্যবহার শুরু করি। কিন্তু প্রযুক্তি ব্যবহারে আমরা আর পিছিয়ে থাকব না। আমাদের সিদ্ধান্ত হলো, ২০২১-২০২৩ সালের মধ্যেই দেশে ফাইভ জি সেবা চালু করব। সম্ভবত বিশ্বের অনেক উন্নত দেশও এই সময়ের মধ্যে ফাইভ জি চালু করতে সক্ষম হবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর কন্ট্যাক্ট মোবাইল অ্যাপসে এক ক্লিকেই শেরপুর! পরবর্তী সংবাদ স্মার্টফোনে আড়ি পাতলে যেভাবে বুঝবেন

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads