ads

সোমবার , ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৯৫
শেরপুরে পুলিশ কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পুলিশ কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি সোমবার রাতে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ওই খেলায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা। খেলায় শাকিল-শহিদুল জুটি আনন্দ-তানভিন জুটিকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী জুটির হাতে ২শ ডলারের চেক ও মেডেল তুলে দেন প্রধান অতিথি। এছাড়া রানার্স আপ জুটিকে দেড়শ ডলার ও মেডেল এবং তৃতীয় স্থান অর্জনকারী জুটিকে ১শ ডলার ও মেডেল তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব বিশ্বাস, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নওয়াজেশ আলী, ওসি (এমটি) নাসিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খেলা শেষে বর্ণাঢ্য আতশবাজি প্রদর্শন করা হয়।
মাসব্যাপী চলা ওই পুলিশ কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা কমিতির সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads