ads

সোমবার , ৭ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিহাস গড়ল ভারত

খবর টি পড়েছেন : ১৫৭
ইতিহাস গড়ল ভারত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এবার বিরাট কোহালির হাত ধরে অধরা ইতিহাস গড়ে ফেলল ভারতীয় ক্রিকেট দল। ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়! সিডনিতে বৃষ্টিতে ম্যাচ ড্র হওয়ার সঙ্গে সঙ্গে ২-১ ব্যবধান সিরিজ জিতে নিয়েছে ভারত। এর আগে কপিল দেব, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনি কেউ এটা করে দেখাতে পারেননি। কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে সৌরভ গাঙ্গুলীকে।
শুধু তাই নয়, ভারতই এশিয়ার প্রথম দল যারা অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ জিতেছে। এর আগে শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের সুযোগ এসেছিল ২০০৩-০৪ সালে। কিন্তু, সেবার ভারত এবং সিরিজ জয়ের মাঝে দাঁড়িয়ে পড়েছিলেন স্টিভ ওয়া। সে দিন স্টিভের স্টাম্পিং সুযোগ নষ্ট করেছিলেন পার্থিব প্যাটেল। আর তারপরই অজি অধিনায়কের মহাকাব্যিক ইনিংস পার্থক্য গড়ে দেয়। সে দিন ম্যাচটি ড্র হয়ে যাওয়ায় সিরিজ জয় হাতছাড়া হয় ভারতের।
দলের এই জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত হেড কোচ রবি শাস্ত্রী। ইংল্যান্ড সফরে হার থেকে শিক্ষা নিয়েই এই জয় বলে সাংবাদিক সম্মেলনে জানান তিনি। কোহালি প্রশংসা করেছেন দলগত সাফল্যের। অধিনায়ক কোহালি ছাড়াও এ সিরিজ থেকে অবশ্যই ভারতের বড় প্রাপ্তি চেতেশ্বর পূজারা। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন তিনি। অতীতে আর কোনও ভারতীয়র এমন রেকর্ড আছে কি না, তা গবেষণার বিষয়।
এই সিরিজ হারের সঙ্গে সঙ্গে ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাম্রাজ্য পতনের শংকাও তীব্র হলো। ১৯৮৮ সালে বাইসেন্টিনিয়াল টেস্টের পরে দেশের মাটিতে এই প্রথম ফলোঅনে পড়ে অস্ট্রেলিয়া। ৩০ বছর আগে সিডনিতে মাইক গ্যাটিংয়ের ইংল্যান্ডের দেওয়া ৪২৫ রানের জবাবে অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়া ২১৪ রানে থেমে ফলোঅনে পড়ে। কিন্তু সেই টেস্টে ডেভিড বুনের ১৮৪ রানে দ্রুতই ম্যাচে ফিরেছিল অস্ট্রেলিয়া। এবার বৃষ্টি না বাঁচালে পেইনদের অবস্থা আরও করুণ হতো। দেশের মাটিতে ১৭২টি টেস্টের পর ফলোঅনে পড়াে সিরিজ হারানো অজি দল এখন বিধ্বস্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেষ ওভারে রোমাঞ্চকর জয় কুমিল্লার পরবর্তী সংবাদ মাশরাফির রেকর্ড বোলিংয়ে ৬৩ রানেই গুটিয়ে গেল কুমিল্লা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads