ads

শনিবার , ৫ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যেসব চ্যানেলে বিপিএল দেখা যাবে

খবর টি পড়েছেন : ১৯৭
যেসব চ্যানেলে বিপিএল দেখা যাবে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সব শংকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আর কিছুক্ষণ পরই মাঠে গড়াচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। বিগত আসরগুলোর চেয়ে এবারের বিপিএল ব্যাপক সাড়া ফেলছে। মূলত বিদেশি নামীদামি ক্রিকেটারের আধিক্য থাকায় এত মাতামাতি। সম্প্রচারের পরিসরও বাড়ছে। শুধু বাংলাদেশেই নয়, এবারের বিপিএল সম্প্রচার হবে বিভিন্ন দেশে।
বাংলাদেশে জনপ্রিয় টি-টোয়েন্টি এ লিগের সব ম্যাচ সম্প্রচার করবে জিটিভি ও মাছারাঙ্গা টেলিভিশন। এছাড়া অনলাইন পার্টনার র‍্যাবিটহোলের ইউটিউব চ্যানেলে দেখা যাবে বিপিএল। এবার ভারতেও দেখা যাবে বিপিএল। পড়শী দেশটি থেকে ডি-স্পোর্টসে দেখা যাবে ষষ্ঠ আসরের খেলা। সেই সঙ্গে র‍্যাবিটহোলের ইউটিউব চ্যানেলেও গেইল-ওয়ার্নার-সাকিবদের লড়াই দেখতে পারবেন সেখানে বসবাসকারী ক্রিকেটপ্রেমীরা।
ইউরোপেও বিপিএল সম্প্রচার হবে। যুক্তরাজ্যসহ ওই জোনের প্রতিটি দেশ থেকে স্টার গোল্ড ও হটস্টারে খেলা দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিকেট সমর্থকরা দেখতে পারবেন হটস্টারে।
ইতালি ও জার্মানিতে বিপিএল দেখা যাবে র‍্যাবিটহোলের ইউটিউব চ্যানেলে। ক্যারিবীয় অঞ্চলে দেখা যাবে ফ্লো টিভিতে। বিশ্বের বাকি দেশগুলোতে দেখা যাবে র‍্যাবিটহোলের ইউটিউব চ্যানেলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেখে নিন বিপিএলের পূর্ণাঙ্গ সূচি পরবর্তী সংবাদ শেষ ওভারে রোমাঞ্চকর জয় কুমিল্লার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads