ads

শনিবার , ৮ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে ঢাকায় নেতা-কর্মীদের বিক্ষোভ

খবর টি পড়েছেন : ১৯৪
শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে ঢাকায় নেতা-কর্মীদের বিক্ষোভ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে তার নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। ৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরাস্থ বাসার সামনে ওই বিক্ষোভ করেন নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, গত ২৭ নভেম্বর শেরপুর-২ আসনে বিএনপি থেকে একেএম মুখলেছুর রহমান রিপন, ব্যারিস্টার এম হায়দার আলী ও প্রকৌশলী ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর ৩০ নভেম্বর নকলা ও নালিতাবাড়ী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফাহিম চৌধুরীকে এককভাবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন এবং তারা ফাহিম চৌধুরী ব্যতীত অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে নির্বাচন বর্জন ও গণপদত্যাগের হুঁশিয়ারি দেন। কিন্তু ৭ ডিসেম্বর একেএম মুখলেছুর রহমান রিপনকে চূড়ান্ত মনোনয়ন দিলে নেতা-কর্মীরা তা প্রত্যাখ্যান করেন এবং রাতেই ঢাকায় গিয়ে অবস্থান নেন। শনিবার সকালে প্রায় পৌণে এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালন করেন ফাহিম সমর্থিত শতশত নেতা-কর্মী। ওইসময় তারা ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন এবং রাস্তায় বসে ও শুয়ে পড়েন। মির্জা ফখরুল বাসা থেকে বেরিয়ে গুলশান কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি নেতা-কর্মীদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েন। একপর্যায়ে ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে বিবেচনার আশ্বাস দিয়ে ফাহিম চৌধুরীকে ফখরুল তার গাড়িতে উঠিয়ে নেতা-কর্মীদের গুলশান কার্যালয়ে যাওয়ার কথা বললে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা। ওইসময় ফাহিম চৌধুরী ছাড়াও জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ নালিতাবাড়ী ও নকলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র আরও জানায়, রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির গুলশান কার্যালয়ের সামনে ফাহিম চৌধুরী সমর্থিত নেতা-কর্মীরা অবস্থান করছেন। জেলা বিএনপির একটি অংশও তাদের সমর্থনে মনোনয়ন পরিবর্তনের চেষ্টা করছেন। তবে মনোনয়ন পরিবর্তন আদৌ হবে কিনা সে বিষয়ে কোন সূত্র নিশ্চিত করতে পারেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিদ্যুৎস্পৃষ্টে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু পরবর্তী সংবাদ নকলা মুক্ত দিবস আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads