৮ ডিসেম্বরের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা : ড. কামাল

খবর টি পড়েছেন : ১৭৫
৮ ডিসেম্বরের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা : ড. কামাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৮ ডিসেম্বরের মধ্যে বিএনপি-ঐক্যফ্রন্টের যৌথ ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি ৫ ডিসেম্বর বুধবার বিকেলে ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের ওইসব কথা বলেন।
ড. কামাল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠু হলে জনগণের মালিকানা দেশ ফিরে পাবে। জনগণ তাদের মালিকানা থেকে বঞ্চিত। নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদার হতে হবে। তিনি বলেন, ১৪ সালে যেনতেন নির্বাচন করে আওয়ামী লীগ ৫ বছর ক্ষমতা ভোগ করেছে। কথা ছিল মধ্যবর্তী নির্বাচনের। কিন্তু তা তারা দেয়নি।
তিনি বলেন, নির্বাচনী আইন লঙ্ঘন হচ্ছে। পুলিশ এসে বিরোধী প্রার্থীকে ধরে নিয়ে যাচ্ছে। ভোট চুরি ও নির্বাচনী আইন গণমাধ্যমকে জাতির সামনে তুলে ধরতে হবে।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আরো বলেন, সাংবাদিকরাও অবাধ নির্বাচনের পাহারাদার হিসেবে ভূমিকা রাখতে পারেন। যখনই আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন থেকেই আওয়ামী লীগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কূটনৈতিকবিষয়ক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হংসবলাকার পাইলটের আসনে প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ৫৪৩ জন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads