প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ৫৪৩ জন

খবর টি পড়েছেন : ১৪৯
প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ৫৪৩ জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে ৩ দিনে ৫৪৩ জন আপিল করেছেন। প্রথম দিনে ৮৪, দ্বিতীয় দিনে ২৩৭ ও তৃতীয় দিনে ২২২ টি আবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়ে। ৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে ওইসব তথ্য দেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
ইসি সচিব বলেন, ‘৬ থেকে ৮ ডিসেম্বর প্রার্থীদের আপিল গ্রহণের ওপর শুনানি চলবে। নির্বাচন ভবনের লিফটের ১০ তলায় এ জন্য এজলাস তৈরি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা সেখানে উপস্থিত থেকে আপিল শুনানি গ্রহণ করবেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আগামীকাল ৬ তারিখ ১ থেকে ১৬০ পর্যন্ত ক্রমিক নম্বরের আবেদন শুনানি হবে। ৭ ডিসেম্বর ১৬১ থেকে ৩১০ পর্যন্ত এবং ৮ ডিসেম্বর ৩১১ ক্রমিক নম্বর থেকে ৫৪৩ পর্যন্ত আবেদনের আপিল শুনানি গ্রহণ করবে কমিশন।
ইসি সচিব বলেন, ‘প্রতিটি আবেদনের আপিল শুনানি শেষে সাথে সাথেই রায় জানিয়ে দেওয়া হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যদি উচ্চ আদালতে কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করতে চান, তাহলে তাঁকে রায়ের নকল কপি দিয়ে দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৮ ডিসেম্বরের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা : ড.… পরবর্তী সংবাদ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যারা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads