ads

বুধবার , ৫ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৩
নকলায় যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বুধবার বিকেল পৌরসভার জালালপুর এলাকায় কল্পনা সিনেমাহলে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। এতে প্রধান বক্তা ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রত্যয়ে এবং ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে তথা দেশ ও জাতির উন্নয়নে সবার কাছে সার্বিক সহযোগিতা কামনাসহ আওয়ামী লীগ সরকারের হাতকে আরও শক্তিশালী করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
ওইসময় উপজেলা যুবলীগের সদস্য, মো. আইয়ুব খান, মো. রফিকুল ইসলাম, মো. হুমায়ুন কবীর বর্ষা, একেএম মাহবুবুল আলম সবুজ, মো. সরফরাজ খান, মো. আকরাম হোসেন, মো. রাশেদুল হাসান রঞ্জু, মো. মর্তুজ আলী, মো. সোহেল রানা, মো. আনোয়ার হোসেন শিপন, মো. শিহাব উদ্দিন, মো. ফরিদ উদ্দিন ও মো. আদিল আহমেদ পল্লবসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীর কর্ণঝোড়া রাবার বাগানে শ্রমিকদের কর্মবিরতিতে উৎপাদন বন্ধ পরবর্তী সংবাদ আজ শ্রীবরদী মুক্ত দিবস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads