ads

মঙ্গলবার , ৪ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ ড্রেজার জব্দ

খবর টি পড়েছেন : ১৫৮
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ ড্রেজার জব্দ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ড্রেজার মেশিন জব্দ ও পাইপ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার ভোগাই ও চেল্লাখালি রাবার ড্যাম এলাকার ৪টি স্থানে ওই অভিযান চালান নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন।
জানা যায়, স্থানীয় কয়েকজন বেশকিছু দিন ধরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছেন-এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনাক্রমে এবং নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে ৪টি স্থানে বসানো ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং পাইপ ধ্বংস করা হয়। অভিযানকালে নালিতাবাড়ী থানা পুলিশসহ ভূমি অফিসের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন বলেন, সরকারি স্বার্থ রক্ষায় প্রতিনিয়ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ ঝিনাইগাতী মুক্ত দিবস পরবর্তী সংবাদ নকলায় বাল্যবিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads