ads

রবিবার , ২ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর চেম্বার অব কর্মাসের নির্বাচনে লড়ছেন একমাত্র নারী প্রার্থী শাপলা

খবর টি পড়েছেন : ২৮৫
শেরপুর চেম্বার অব কর্মাসের নির্বাচনে লড়ছেন একমাত্র নারী প্রার্থী শাপলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে এবার একমাত্র নারী প্রার্থী হিসেবে লড়ছেন নারী উদ্যোক্তা সাবিহা জামান শাপলা। শহরের নিউমার্কেটস্থ প্রিয়াঙ্গন হারবাল বিউটি পার্লারের স্বত্বাধিকারী শাপলা লড়ছেন চেম্বারের সাধারণ গ্রুপে পরিচালক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তার প্রার্থী ব্যালট নং ১৯। ১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় ওই নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা। সেইসাথে জমে উঠছে সেই নির্বাচন। এ সুবাদে একমাত্র নারী প্রার্থী হিসেবে ইতোমধ্যে শাপলা ভোটার, ব্যবসায়ী অঙ্গণসহ সকল মহলে আলোড়ন সৃষ্টি করেছেন।
জানা যায়, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ইতিহাসে দু’একবার নারী প্রার্থী দেখা গেলেও বিজয় জুটেনি তাদের ভাগ্যে। এবারের নির্বাচনে শাপলা একমাত্র প্যানেল ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থী হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। তারপরও পিছু হটেননি তিনি। শেরপুর প্রেসক্লাবের দু’দফায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শেরপুরের শিশু-কিশোর সংগঠন পাতাবাহার খেলাঘর আসর ও রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি, অনলাইন নিউজপোর্টাল শেরপুরটাইমস ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক, জেলা মানবাধিকার কমিশনের মহিলা বিষয়ক সম্পাদিকা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সম্পাদক ও প্রিয়াঙ্গন সমাজ কল্যাণ সংস্থার সভাপতিসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এবার পেয়েছেন জয়িতা সম্মাননাও। তাই কর্ম ও সামাজিক ক্ষেত্রে তার মাঝে দেখা যায় যথেষ্ট উদ্যমী ও সাহসী মনোবল। যে কারণে চেম্বার অব কমার্সের নির্বাচনে সবচেয়ে বেশি ভোটারের সাধারণ গ্রুপে সরাসরি নির্বাচনে অবতীর্ণ হওয়াটাও সম্ভব হয়েছে তার পক্ষে। তিনি ভাষাসৈনিক প্রয়াত আবুল কাশেমের পূত্রবধূ ও শিক্ষাবিদ মোঃ সুরুজ্জামান মাস্টারের মেয়ে। তার স্বামী সাইফুল ইসলামও একজন ব্যবসায়ী।বিভিন্ন সভা-সমাবেশ বা সেমিনারে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তার রয়েছে বাস্তব অভিজ্ঞতা।
এ বিষয়ে সাবিহা জামান শাপলা শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রাটা যদিও বেশি, তবুও ভোটারদের পাশাপাশি বিভিন্ন মহলের ব্যাপক সহযোগিতা পাচ্ছি। বিজয়ের বিষয়ে দারুণ আত্মপ্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সকলের সহযোগিতায় বিজয়ী হতে পারলে চেম্বার অব কমার্সের মাধ্যমে ক্ষুদ্র আয়ের মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ যুব নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে পদক্ষেপ নেব।
উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ৩ গ্রুপে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে তিনিই একমাত্র প্রার্থী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে শীতের প্রকোপ বৃদ্ধি পরবর্তী সংবাদ শেরপুর-৩ আসনে এবারও চাচা-ভাতিজার লড়াই

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads