ads

রবিবার , ২ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিরাজের ৭ উইকেটে যত রেকর্ড

খবর টি পড়েছেন : ১৮৪
মিরাজের ৭ উইকেটে যত রেকর্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ওয়েস্ট ই্ন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনে ৭ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতেই ভেঙে পড়ে উইন্ডিজের প্রথম ইনিংস। শনিবার নিয়েছিলেন ৩ উইকেট; আজ নিলেন ৪টি। তরুণ এই স্পিনার ক্যারিয়ারের ৬ষ্ঠবারের মতো ৫ উইকেট নিয়ে নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
বাংলাদেশের হয়ে এক ইনিংসে ৭ উইকেট বাংলাদেশের হয়ে এর আগেও নিয়েছেন ৩ জন। তবে সেই তিন বোলার- এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম বাঁহাতি স্পিনার। মিরাজই একমাত্র ডানহাতি অফ স্পিনার যিনি ৭ উইকেট নিলেন।
কিপ্টেমিতেও সেরা হয়েছেন মিরাজ। ৭ উইকেট তুলে নিতে ১৬ ওভারে মিরাজের খরচ হয়েছে মাত্র ৫৮ রান। বাংলাদেশের ভেন্যুতে কোনো অফ স্পিনারের সেরা বোলিংয়ের রেকর্ড এটিই। গত বছর চট্টগ্রামে অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়নের ৯৪ রানে ৭ উইকেট ছিল আগের সেরা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মিরাজের চেয়ে সেরা বোলিং ফিগার কেবল তাইজুলের- ৩৯ রানে ৮ উইকেট।
সব মিলিয়ে মিরাজের বোলিং ফিগার বাংলাদেশে চতুর্থ সেরা বোলিং কীর্তি। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে সেরা বোলিংয়ের রেকর্ড তাইজুল ইসলামের। ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ান লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল ৮ উইকেট নিয়েছিলেন ১০৮ রানে। ২০০৮ সালে চট্টগ্রামে ৩৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথমবার ফলো অন করানোর স্বাদ পেল বাংলাদেশ পরবর্তী সংবাদ ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads