নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব এইডস দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর শনিবার দুপুরে মেনোনাইট সেন্ট্রাল কমিটির (এমসিসি) সহায়তায় বারমারী ক্যাথলিক খিষ্টান মিশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি মিশনের পাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বারমারী সাধু লিওর খ্রিষ্টান ধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম. চিরান। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভুমি) লুবনা শারমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, এমসিসি’র মাঠ কর্মকর্তা আক্তার হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক। এসময় বক্তারা বলেন, এইডস একটি মরনব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচতে সকলকে সচেতন হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।























