ঝিনাইগাতীতে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৬
ঝিনাইগাতীতে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর বৃহস্পতিবার রাতে স্থানীয় মেহমান কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ওইসময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক হারুন আর রশিদ, নজরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনার উল্লাহ, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ। সভায় ৭ ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ ৬৩টি ওয়ার্ড আওয়ামীলীগের সহশ্রাধিক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীকে মনোনয়ন না দিলে গণ… পরবর্তী সংবাদ শেরপুরে ৩টি আসনেই নৌকার বিজয় নিশ্চিত করতে নির্বাচন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads