নকলায় বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা

খবর টি পড়েছেন : ১৪৫
নকলায় বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় বিনামূল্যে ১৩২ জনের ডায়াবেটিক পরীক্ষা করা হয়েছে। ২৬ নভেম্বর সোমবার শেরপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে এবং নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অস্থায়ী এক স্টলে ওই ডায়াবেটিক পরীক্ষা করা হয়। তাতে ৩৩ জনের ডায়াবেটিক আছে বলে পরীক্ষায় ধরা পড়ে।
ওইসময় শেরপুর ডায়াবেটিক সমিতি রও জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান, টেকনিশিয়ান জায়েদা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন ডাক্তার, নার্স, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও ডায়াবেটিস পরীক্ষা করতে আসা বিভিন্ন এলাকার দেড় শতাধিক সাধারন জনগন উপস্থিত ছিলন।
উল্লেখ্য, ১৪ নভেম্বর বুধবার বিশ্ব ডায়াবেটিক দিবস থেকে জেলার বিভিন্ন এলাকায় ফ্রি ডায়াবেটিক পরীক্ষা করার কর্মসূচী হাতে নেন শেরপুর ডায়ানেটিক সমিতির কর্তৃপক্ষ। কর্মসূচীর অংশ হিসেবে একদল অভিজ্ঞ ডাক্তার ও টেকনেশিয়ানগনের সমন্বয়ে জেলা উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ফ্রি ডায়াবেটিক পরীক্ষা।
ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া জানান, ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৪ই নভেম্বর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কিন্তু তারা এবছর দীর্ঘমেয়াদী কর্মসূচী পালন করছেন। নকলায় ১৩২ জনের ডায়াবেটিক পরীক্ষা করে ৩৩ জনের ডায়াবেটিক ধরা পড়ে। তাদেরকে প্রাথমিক চিকিৎসাসহ উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চেম্বার অব কমার্সের নির্বাচনে ২২ প্রার্থীর মনোনয়ন… পরবর্তী সংবাদ ইভিএম ব্যবহার: লটারিতে থাকছে শেরপুর-১ আসনের নাম

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads