ads

বৃহস্পতিবার , ১৫ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীলংকার কাছে হেরে বাংলাদেশের মেয়েদের বিদায়

খবর টি পড়েছেন : ১৮১
শ্রীলংকার কাছে হেরে বাংলাদেশের মেয়েদের বিদায়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হেরে নারী টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী শ্রীলংকার কাছে ২৫ রানে হেরে গেছে বাংলাদেশের নারীরা। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কাছে পরাজিত হয় বাংলাদেশ দল।
গ্রস আইলেটে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শ্রীলংকাকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তটা যথার্থতা প্রমান করেন বাংলাদেশ দলের বোলাররা। স্কোর বোর্ডে কোন রান যোগ হওয়ার আগেই লংকান ওপেনার যশোদা মেন্ডিজকে বোল্ড করেন জাহানারা আলম। আরেক ওপেনার হাসিনি পেরেরাকে ৯ রানে ফেরান খাদিজাতুল কুবরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয় লংকান নারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শশীকলা সিরিবর্দেনে। দিলানি মানোদারা দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন। বাংলাদেশের সফল বোলার জাহানারা আলম নির্ধারিত ৪ ওভার বোলিং করে ২১ রানে নেন ৩ উইকেট। এছাড়া খাদিজা, রুমানা এবং ফাহিমা নেন ১টি করে উইকেট।
জয়ের জন্য ৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। ম্যাচে প্রতিপক্ষের ন্যায় বাংলাদেশ দলও শুন্য রানেই প্রথম উইকেট হারায়। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন নিগার সুলতানা। তিনি ছাড়া বাংলাদেশ দলের কেবলমাত্র অপর দুই ব্যাটসম্যান আয়েশা রহমান(১১) ও রিতু মনি(১১) দুই অঙ্কের কোটা স্পর্শ করতে হন। চামিরা আতাপাত্তু তিন ওভার বোলিং করে ১৭ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া শশিকলা ২ উইকেট নেন ১০ রানের বিনিময়ে।
আগামী ১৮ নভেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশের নারীরা। খবর বাসসের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ষড়যন্ত্র চলছে, সবাই সতর্ক থাকুন : শেখ হাসিনা পরবর্তী সংবাদ নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার আসছেন রবিবার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads