শ্রীবরদীতে পুলিশের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

খবর টি পড়েছেন : ৩৩৪
শ্রীবরদীতে পুলিশের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘৩০ লক্ষ বৃক্ষ বাংলার অক্সিজেন, ৩০ লক্ষ শহীদের হৃদয়ে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জেলা পুলিশের উদ্যোগে কুরুয়া বাজার হতে কালিবাড়ি সড়কের দু’পাশে প্রায় এক কিলোমিটার ওষধি বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। ১ নভেম্বর বৃহস্পতিবার পুলিশ সুপার কাজী আশরাফ আজীম আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচীর উদ্বোধন করেন। এ উপলক্ষে ওই সড়কের পাশে পরিত্যক্ত মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আশরাফুল আজীম। ওইসময় তিনি বলেন, দেশে উন্নয়নের মহাসমারোহে আমরাও টেকসই উন্নয়নে অবদান রাখতে চাই। আমাদের দায়িত্ববোধ থেকেই এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপি (সার্কেল) জাহাঙ্গির আলম ও জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির। পরে আমলকি, হরতকি, বহেরা, অর্জুন ও সোনাআলোসহ বিভিন্ন ওষধি চারা রোপন করা হয়।

Shamol Bangla Ads

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৭ম… পরবর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবের নয়া কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads