চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগ

খবর টি পড়েছেন : ১৫২
চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে চালককে শাস্তির প্রতিবাদে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ২৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটে চট্টগ্রাম থেকে রাউজান ও হাটহাজারীর সাথে এবং পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সাথে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। পরিবহন শ্রমিক সংগঠনগুলোর এ কর্মসূচির কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সংহতি জানিয়েছেন মালিকরাও।
বুধবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলছিল। এক পর্যায়ে নির্দেশ দেওয়ার পরও না থামায় একটি বাসকে ধাওয়া করে হাটহাজারী এলাকায় ধরা হয়। সেখানে পুলিশ সদস্যরা ওই বাসচালককে মারধর করেন এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড দেয়।
এই ঘটনার প্রতিবাদে ও দোষী পুলিশের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবন শ্রমিক সংগঠনগুলো।
খাগড়াছড়ি পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া জানান, চট্টগ্রামের শ্রমিক ইউনিয়নের কর্মসূচিতে সংহতি জানিয়ে সমমনা সব সংগঠন ধর্মঘট পালন করছে। এর পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতেও পরিবহন বন্ধ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দলগতভাবে সমুদ্রে নিরাপত্তা উপহার দিতে পারি : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ উপসচিব হলেন জনপ্রশাসনের ২৫৬ কর্মকর্তা

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads