উপসচিব হলেন জনপ্রশাসনের ২৫৬ কর্মকর্তা

খবর টি পড়েছেন : ১৫৯
উপসচিব হলেন জনপ্রশাসনের ২৫৬ কর্মকর্তা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। ২৪ অক্টোবর বুধবার রাতে উপসচিব মো. তমিজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগই বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। যাদের মধ্যে অনেকেই আবার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশ’র মত। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়ার বর্তমানে উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৫৯ জন।
চলতি বছরের ২৯ আগস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব এবং ২০ সেপ্টেম্বর ১৫৪ জনকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেয় সরকার। ২০১৭ সালের ২২ ডিসেম্বর ১৯৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং গত ১১ ডিসেম্বর ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
২০১৭ সালের ২৩ এপ্রিল ২৬৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। ২০১৬ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিবের তিন স্তরে পদোন্নতি পান ৫৩৬ জন কর্মকর্তা।
২০১৬ সালের মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব পদে ২১৭ কর্মকর্তা এবং ২০১৫ সালের জুনে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাবালে নূরের ছয়জনের বিচার শুরু পরবর্তী সংবাদ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে : ইসি সচিব

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads