ads

সোমবার , ১৫ অক্টোবর ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৫, ২০১৮ ১:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দেবী বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর সোমবার সকালে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। শহরের গোপাল জিউর মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। আগমনী শোভাযাত্রায় হুইপ আতিউর রহমান আতিক এমপি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় রঙ-বেরঙের ব্যানার নিয়ে বিভিন্ন ক্লাবের সদস্য, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং শিশুরা প্রতিমা সেজে অংশ নেয়। শোভাযাত্রা শেষে গোপাল জিউর মন্দিরে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, এ বছর জেলায় ১৪৩টি মণ্ডপে দুর্গোৎসব পালিত হচ্ছে। এর মধ্যে সদরে ৬৪টি, নালিতাবাড়ীতে ৩৫টি, নকলায় ১৯টি, ঝিনাইগাতীতে ১৬ ও শ্রীবরদীতে ৯টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!