৩ বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ

খবর টি পড়েছেন : ১৮৩
৩ বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : হাইকোর্ট বিভাগ থেকে ৩ বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন জিনাত আরা, আবু বকর সিদ্দীকী ও নুরুজ্জামান ননী। সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদের অনুমোদন পাওয়ার পর তাদের নিয়োগ দেয় মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার তারা শপথ নেবেন বলে জানা গেছে।
সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ তিন বিচারপতি শপথ নেবেন। সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করাবেন।
আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি কর্মরত আছেন। প্রধান বিচারপতি ছাড়া বাকিরা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। নতুন এ নিয়োগের ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ৮ জনে উন্নীত হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইয়াবা পরিবহন-বিপণনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ দুষ্টকে দমন, শিষ্টকে পালনের জন্য ডিজিটাল আইন :…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads