শেরপুরে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৪৪
শেরপুরে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নাছিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। ২৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে পৌর শহরের উত্তর নবীনগর এলাকায় ওই ঘটনা ঘটে। নাছিমা স্থানীয় মোটরসাইকেল মেকানিক দরবেশ আলীর স্ত্রী।
জানা যায়, শেরপুর শহরের উত্তর নবীনগর মহল্লার দরবেশ আলীর স্ত্রী ৪ সন্তানের জননী নাছিমা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। বুধবার বিকেল ৩ টার দিকে সবার অজান্তে নাছিমা আক্তার ঘরে থাকা ইদুর নিধনের কীটনাশক পান করে। পরে কীটনাশক পানের ঘটনা তার মেয়ে টের পেয়ে ডাক-চিৎকার করলে আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে ওইদিন বিকেল ৫টার দিকে নাছিমা মারা যায়। খবর পেয়ে সদর থানার এসআই হাসান সঙ্গীয় ফোর্সসহ গৃহবধূ নাছিমা আক্তারের মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। পরে ওই গৃহবধূর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়না তদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চাম্পিয়ন শেরপুর পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে র‌্যালি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads