ads

শুক্রবার , ২১ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন

খবর টি পড়েছেন : ১৯০
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০১৮ তে শেরপুরে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পৌরসভা। ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত ওই খেলায় শেরপুর পৌরসভা একাদশ শ্রীবরদী উপজেলা একাদশকে ৩-১ গোলে পরাজিত করে। শেরপুর পৌরসভার পক্ষে গোল করেন রেজুয়ান, শামীম ও জিহান এবং শ্রীবরদীর খেলোয়াড়-তুষার। খেলায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে শেরপুর পৌরসভার খেলোয়াড় শামীম এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে একই দলের জিহান।
পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিজয়ীেেদর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নিলুফা আক্তার, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজিমুল হক নাজিম, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।
জেলা পর্যায়ের সমাপনী (ফাইনাল) খেলায় বিপুল সংখ্যক দর্শক শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
খেলা পরিচলনা করেন সৈয়দ রবিউল করিম মনি, সহকারী রেফারী- ইসমাইল হোসেন ও আব্দুল মান্নান এবং ৪র্থ রেফারী মোঃ শফিউল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে লিফলেট বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে বিশিষ্ট পরিবহণ ও সার ব্যবসায়ী অরুণ সাহা…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads