স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর বুধবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, বাংলাদেশ পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে শেরপুরের ৫ থানায় ৯ মামলায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
























