স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের নওহাটা ও কালিগঞ্জ মহল্লার ঐক্য ও সম্প্রীতি রক্ষায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের কালিগঞ্জস্থ সদ্য প্রয়াত আবুল হাসেমের ইটভাটা সংলগ্ন মাঠে আয়োজিত ওই প্রীতি ফুটবল ম্যাচে কালিগঞ্জ একাদশ ৩-২ গোলে নওহাটা একাদশকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। ওইসময় তিনি কেবল নওহাটা ও কালিগঞ্জ মহল্লায় নয়, ঐক্য ও সম্প্রীতি রক্ষার পরিধি আরও বাড়াতে পৌরসভার সাবেক ৩নং ওয়ার্ডের (বর্তমান ৭,৮,৯) প্রতিটি মহল্লার অংশগ্রহণে খুব শীঘ্রই একটি ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের ঘোষণা দেন। নওহাটা একাদশের পক্ষে টিম ম্যানেজার আলহাজ্ব শামীম হোসেন ও অধিনায়ক সাইফুল ইসলাম এবং কালিগঞ্জ একাদশের পক্ষে টিম ম্যানেজার আব্দুল আলিম ও অধিনায়ক আরিফুর রহমান পুরস্কার গ্রহণ করেন।
ম্যাচ প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ মোহাম্মদ আলী মাস্টার, সমাজসেবক জাকারিয়া মোঃ আব্দুল বাতেন, আলহাজ্ব নূর মোহাম্মদ, আলহাজ্ব গোলাম মোস্তফা আকন্দ, ফরিদ উদ্দিন সরকার, মাসুদুল আলম সরকার, ফারুক আহমেদ, জহুরুল হক কুদ্দুস, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, মনোয়ার হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন জামিল হোসেন সরকার, মনিরুজ্জামান মনি ও মোফাজ্জল হোসেন। ওইসময় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ, এএইচ ব্রিক ফিল্ডের ম্যানেজার মনিরুজ্জামান মনির, মাওলানা হাবিবুল্লাহ, সমাজসেবক বেলাল হোসেন, আলহাজ্ব মোখলেসুর রহমান, খন্দকার কালু গাজী, চান মিয়া, মনিরুজ্জামান ময়না, আওরঙ্গজেব, মতিউর রহমান, মুসা আলম সরকার, বাদশা মিয়া, নুরে আলম সরকার, জুয়েল আলম আকন্দ, প্রকৌশলী নুরনবী রুবেল, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগ, শিক্ষানবীশ আইনজীবী আশরাফুজ্জামান, প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, মিজানুর রহমান মুক্তাসহ উভয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় এলাকার তরুণ-যুবকদের মাঝে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা সমাজসেবক ও রাজনীতিক রফিকুল ইসলাম আধারের উদ্যোগে নিরসনের পর ওই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় তারই উদ্যোগে।

























