ads

শনিবার , ৮ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৬
নকলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা জুয়েল প্রমুখ। ওইসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হিন্দু সম্পত্তিতে নারীর উত্তরাধিকার দাবিতে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads