ads

বুধবার , ৫ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা

খবর টি পড়েছেন : ২৪৫
শেরপুরে ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জেলা উন্নয়ন মেলা। আগামী ৬ অক্টোবর পর্যন্ত ডিসি উদ্যান চত্ত্বরে ওই মেলা চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরে সরকারের সাথে জনগণের উন্নয়নের যোগসূত্র প্রতিষ্ঠা করাই ওই মেলার মূল উদ্দেশ্য। এ উপলক্ষে ৫ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আনারকলি মাহবুবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন প্রমুখ। ওইসময় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মেজবাউল আলম ভূইয়া জানান, এ মেলায় মূলতঃ শেরপুর কেন্দ্রিক নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে। প্রতিটি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাগণ স্ব-স্ব স্টলে উপস্থিত থাকবেন এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে সরাসরি জিজ্ঞাসাবাদ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় এবার সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনও অংশ নিতে পারবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে স্বাস্থ্যসেবার মনোন্নয়নে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ বিচার বিভাগ জবাবদিহিতার উর্ধ্বে নয় ॥ শেরপুরে বিচারপতি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads