শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ সরকারের উন্নয়ন ও ভাবনা নিয়ে শেরপুরের শ্রীবরদীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত। ওইসময় তিনি প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, ব্র্যান্ডিং, সরকারের অর্জিত সফলতা, উন্নয়ন, ভাবনা, টেকসই উন্নয়ন, ভিশন ২০২১ ও তথ্য অধিকার আইনসহ নানা উন্নয়নের প্রচার কার্যক্রম তুলে ধরেন। উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সঞ্চালনায় ছিলেন জেলা সহকারি তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন।
এতে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবু জাফর, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, নয়া দিগন্ত উপজেলা প্রতিনিধি আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ।
























