ads

সোমবার , ৩ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বরেকর্ড গড়তে নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে ১৮৫ কি.মি. সাঁতারে নামলেন মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র

খবর টি পড়েছেন : ৩৪৫
বিশ্বরেকর্ড গড়তে নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে ১৮৫ কি.মি. সাঁতারে নামলেন মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ টানা ১৮৫ কিলোমিটার সাঁতার কেটে বিশ্বরেকর্ড গড়তে শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে ঝাঁপ দিলেন ৬৪ বছর বয়সী সাঁতারু মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। ৩ সেপ্টেম্বর সোমবার সকাল ৭টা ১০ মিনিটে গিনেজ বুকে নাম লেখাতে নালিতাবাড়ীর ভোগাই নদীর ওপর নির্মিত সেতুর পশ্চিম প্রান্ত থেকে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার শুরু করেন তিনি। ওই সময় ভোগাই নদীর ২ পাড়ে শত শত দর্শনার্থী তাকে হাত নেড়ে স্বাগত জানান এবং নাম ধরে চিৎকার করে উৎসাহিত করতে থাকেন। মদন উপজেলা নাগরিক কমিটি ও নালিতাবাড়ী পৌরসভা ওই সাঁতার অনুষ্ঠানে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যকে সার্বিক সহায়তা করছে।
এর আগে সেখানে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দূরপাল্লার ওই সাঁতার কার্যক্রমের উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। ওই সময় নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, নেত্রকোণা জেলার মদন পৌরসভার সাবেক মেয়র মোদাচ্ছের হোসেন শফিক, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দস, নালিতাবাড়ীর বাঘবেড় ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সবুর, মদন নাগরিক কমিটি ও নালিতাবাড়ী প্রেসক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।
সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নারী সাঁতারুর ১৭৭ কিলোমিটারের রেকর্ড ভঙ্গ করতে আমার এ সাঁতারে নামা। এর আগে আমি ১৬ ঘণ্টায় ১৪৬ কিলোমিটার সাঁতারে অংশগ্রহণ করে সফল হয়েছিলাম। এবার বিশ্বরেকর্ড গড়ে গিনেজ বুকে নাম লেখানোর উদ্দেশ্যে আমি টানা ১৮৫ কিলোমিটার সাঁতার শুরু করছি। সকলের প্রার্থনা ও আশির্বাদ কামনা করে তিনি বলেন, আশা করি আমি এবারও সফল হতে পারব।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, নেত্রকোনা জেলার মদন উপজেলার বাসিন্দা প্রখ্যাত সাঁতারু মুক্তিযোদ্ধা ক্ষিতিন্দ্র চন্দ্র বৈশ্য ১৮৫ কিলোমিটার সাঁতার প্রদর্শনের মধ্য দিয়ে বিশ্বরেকর্ড গড়ে গিনেজ বুকে নাম লেখাবেন বলে আশা করছেন তারা। সার্বক্ষনিক পর্যবেক্ষনের জন্য তার সঙ্গে শত শত লোকসহ ৩ টি ইঞ্জিনচালিত বড় নৌকা, একটিবড় ডিঙি নৌকা, একটি স্পিডবোড, চিকিৎসক, তরল জাতীয় খাবার, বাজনাসহ বিভিন্ন ধরণের বিনোদনের ব্যবস্থা থাকবে।
নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে সাঁতার শুরু করে নেত্রকোণা জেলার কংশ ও মগড়া নদী হয়ে মদন উপজেলার দেওয়ান বাজার ঘাট পর্যন্ত ১৮৬ কিলোমিটার অতিক্রম করবেন ক্ষিতীন্দ্র। টানা ৬০ ঘণ্টা সাঁতরে আগামী ৫ সেপ্টেম্বর তিনি মদনের দেওয়ান বাজার ঘাটে পোঁছাবেন। এর আগে তিনি ১৬ ঘণ্টায় ১৪৬ কিলোমিটার সাঁতারে অংশগ্রহণ করে সফল হয়েছিলেন।
জানা যায়, সাঁতারু ক্ষিতীন্দ্র বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত এ.এন.এস কনসালট্যান্ট ছিলেন। সিলেটে ১৯৭০ সালে ধুপাদীঘি পুকুরে অরুণ কুমার নন্দীর ৩০ ঘণ্টার বিরতিহীন সাঁতার দেখে সাঁতারে উদ্বুদ্ধ হন তিনি। শুরু করেন সাঁতার অনুশীলন। পরে ওই বছর মদনের জাহাঙ্গীরপুর উন্নয়ন কেন্দ্রের পুকুরে একটানা ১৫ ঘণ্টা সাঁতরে স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত হন। এরপর ১৯৭২ সালে সিলেটের রামকৃষ্ণ মিশন পুকুরে ৩৪ ঘণ্টা, সুনামগঞ্জের সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ৪৩ ঘণ্টা, ১৯৭৩ সালে ছাতক উচ্চ বিদ্যালয়ের পুকুরে ৬০ ঘণ্টা, সিলেটের এমসি কলেজের পুকুরে ৮২ ঘণ্টা এবং ১৯৭৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুকুরে ৯৩ ঘণ্টা ১১ মিনিট সাঁতার প্রদর্শন করে জাতীয় রেকর্ড গড়েন ক্ষিতীন্দ্র। এরপর ১৯৭৬ সালে তিনি জগন্নাথ হলের পুকুরে ১শ’ ৮ ঘণ্টা ৫ মিনিট সাঁতরে নিজের পুরনো রেকর্ড ভেঙ্গে ফেলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জগন্নাথ হলের পুকুর পাড়ে একটি স্মারক ফলক নির্মাণ করে। গত বছরের ৪ আগস্ট সন্ধা থেকে ৬ আগস্ট দুপুর পর্যন্ত ১৪৬ কিলোমিটার নদীপথে সাতার কেটেছিলেন ক্ষিতীন্দ্র। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণভবনে তাকে রূপার নৌকা উপহার দেন। সাঁতার প্রদর্শনী ও রেকর্ড সৃষ্টির স্বীকৃতি হিসেবে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন ক্ষিতীন্দ্র।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads