ads

রবিবার , ২ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জন্মাষ্টমী পালিত

খবর টি পড়েছেন : ১৯৬
শ্রীবরদীতে জন্মাষ্টমী পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। ২ সেপ্টেম্বর রবিবার উপজেলার হিন্দু মহাজোট, পৌর মহাজোট ও পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ওই জন্মাষ্টমী পালিত হয়। শহরের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও ব্র্যাক রোড মোড় থেকে দুটি পৃথক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে পৃথকভাবে আলোচনা সভায় বক্তারা জন্মাষ্টমীর নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। পৃথক র‌্যালিতে নেতৃত্ব দেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি উজ্জল মহন্ত, সহসভাপতি সেতু সাহা, সম্পাদক রবি সাহা, পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দত্ত, সম্পাদক চন্দন কুমার দাস, জেলা হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পদক শান্ত রায়, যুব মহাজোটের সাংগঠনিক সম্পাদক প্রলয় চন্দ্র, কোষাধ্যক্ষ নান্টু চন্দ্র দাস, ও উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি লিটন প্রসাদ রায়, সম্পাদক স্বপন কুমার মহন্ত প্রমূখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads