ads

বৃহস্পতিবার , ১৬ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মাছের পোনা অবমুক্তকরণ

খবর টি পড়েছেন : ২৭৪
শ্রীবরদীতে মাছের পোনা অবমুক্তকরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ১৬ আগস্ট বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ৯টি পুকুর ও বিলে ৩শ ৬৩ কেজি দশমিক ৬৩ গ্রাম পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে ওই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। ওই সময় জেলা মৎস্য কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমূল হাছান, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপর পুকুরগুলো হচ্ছে উত্তর ষাইটকাকড়া আবাসন প্রকল্পের পুকুর, ডাঃ সিরাজুল হক এতিমখানা পুকুর, মুন্সীপাড়া এতিমখানা পুকুর, শংকরঘোষ এতিমখানা পুকুর, ধাতুয়া এতিম খানা পুকুর, কর্ণঝোড়া আবাসন প্রকল্পের পুকুর, ছাইতেন্দর বিল ও বালিয়াচন্ডী হামিয়্যুসুন্নাহ মাদ্রাসা পুকুর।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২০১৮/১৯ অর্থ বছরের পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচীর অংশ হিসেবে ওই সব পোনা অবমুক্ত করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে ওয়ার্ল্ড ভিশনের ‘কমিউনিকেশন ফর ডেভেলমেন্ট’ বিষয়ক কর্মশালা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads